শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাজশাহীতে শুরু হচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
স্বাগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমের সভাপতিত্বে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪’র সমন্বয়কারী ড. মুহম্মদ মনিরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডে সচিব মো: হুমায়ুন কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুঞ্জুর রহমান খান, জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আকতার নাইস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর