শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে “ অফিসার্স ক্লাব” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ

“ এসো মিলি প্রাণের বন্ধনে” প্রতিপাদ্য বিষয়কে বুকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক “ অফিসার্স ক্লাব ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ অফিসার্স ক্লাব ’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষি কেশ বর্মন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর