শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আদালতের নির্দেশে ২৫ বছর পর ভূমি ফিরে পেল আল আরব এসোসিয়েট লি

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ

সিলেটে আদালতের নির্দেশে সোমবার (৫ ফেব্রুয়ারী) গোয়াইনঘাট উপজেলায় দীর্ঘ ২৫ বছর বেদখলকৃত জমি ফিরে পেলো আল আরব এসোসিয়েট লি.। অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিকের হাতে জমি সমঝে দিলো স্থানীয় প্রশাসন।
গোয়াইনঘাটের ছৈলাখেল  ৪র্থ খন্ড মৌজার জেএল নং-১০৫, আরএস জেএল নং-৮৩, এসএ খতিয়ান নং-৩৪ , এসএ দাগ নং-১৫৯, আরএস দাগ নং-২৮০ এর ০.৩৩ একর জমি থেকে অবৈধ দখলদারকে আদালতের নির্দেশে উচ্ছেদ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালন করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. তানভীর হোসেন।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে রেকর্ডিও জমি অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি দখলে সমঝে দেয়া হয়েছে। বিবাদিরা সুশৃঙ্খলভাবে আদালতের রায় মেনে নিয়ে মালামাল সরিয়ে নিয়েছে। ফলে দখল কার্যক্রমে কোন বাধা বিঘ্ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবি প্রদীপ ভট্টাচার্য বলেন, ১৯৯৮ সাল থেকে বিবাদিরা ভূমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল। আমাদের দায়ের করা স্বত্ব মামলায় আদালত আমার মক্কেলের পক্ষে রায় ও দখলের আদেশ জারি করে। সেই মোতাবেক আজ আমরা জমি ফেরত পেয়েছি।
জমির মালিক আল আরব এসোসিয়েট লি. ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আলম বলেন, বিজ্ঞ আদালতে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত-প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৫ বছর বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধার হয়েছে আজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর