শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বই পড়া আন্দোলনকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে হবে- ইউএনও

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বই পড়া আন্দোলকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেবার আহবান জানান। তিনি বলেন, ছাত্র/ছাত্রী যুব সম্প্রদায়কে মোবাইল আসত্তি থেকে সরিয়ে এনে পাঠাগার মুখী করতে হবে। সোমবার (৫ই ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন ও বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার আয়োজনে মনোজ্ঞ র‌্যালী ও আলোচনা সভায় তিনি একথা বলেন। বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল প্রধান অতিথি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বই পড়া আন্দোলনের সহ-সভাপতি লেখক কলামিস্ট সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, আয়েশা মফিজ পাঠাগারের আবুল কালাম আজাদ, হক ফাতেমা পাঠাগারের এহসানুল হক তানভীর, নান্দাইল প্রেসক্লাব পাঠাগারের রফিকুল ইসলাম মোড়ল, অরুণোদয় পাঠাগারের এনামুল হক, আলোর ভুবন পাঠাগারের সাজিন, সেবা বুদ্ধি প্রতিবন্ধী পাঠাগারের জিয়াউর রহমান আকন্দ, শহীদ হারুন স্মৃতি পাঠাগারের মাহবুব হোসেন জয়, আলোর দিশারী পাঠাগারের শ্যামল, আল কারিম ইসলামি পাঠাগারের তারিক জামিল, রাশেদা কাদের স্মৃতি পাঠাগারের মোস্তাকিম, বাউল মেলা যুব ফোরাম পাঠাগারের শরিফুল হক সহ উক্ত পাঠাগার সমূহের শতাধিক পাঠক/সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আবদুস সালাম (আরসিডিএস, পিএসসি) এমপি মহোদয়ের সহযোগিতায় নান্দাইলে অত্যাধুনিক একটি গন পাঠাগার স্থাপন করা হবে। ইতি মধ্যে পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসক মহোদয় ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর