শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

পাটকেলঘাটায় গুলিবিদ্ধসহ আহত ৪

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিনখোলা গ্রামের অলঙ্গ মন্ডল (৬০) ও জগদিস মন্ডল (৫৪) নামে দুই ঘের মালিককে গুলিবিদ্ধ করেছে দূর্বিত্তরা। একই সময় আহত হয়েছে মৎস ঘেরের দুই কর্মচারী কাতলা মুন্ডা ও বিশ্বনাথ মন্ডল। রবিবার রাত দেড়টার দিকে হরিনখোলা বিল এলাকায় ঘটনাটি ঘটে। অলঙ্গ মন্ডল ও জগদিস মন্ডল একই এলাকার অভিরাম মন্ডলের ছেলে। তারা  বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অলঙ্গ মন্ডলের মেয়ে সুবর্ণা মন্ডল জানান, রাতে একদল দূর্বিত্তরা আমাদের বাড়িতে হামলা ও গুলি চালিয়ে আমার বাবা, কাকা ও ঘেরের কর্মচারিদের আহত করে। এসময় তারা বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। গুলিবিদ্ধ অবস্থায় বাবাকে ফেলে চলে যাওয়ার পরে জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আসে। এসময় থানা পুলিশ শর্টগানের গুলি সদৃশ্য কিছু উদ্ধার করেছে বলে তিনি দাবী করেন।
আহতের চাচাতো দাদা ভগিরত মন্ডল জানান,  বাড়ির পাশে বিলে দুই ভাইয়ের ১শত বিঘা একটি মৎস ঘের রয়েছে। রবিবার রাত ২টার দিকে মৎস্য ঘেরে মুখঢাকা ৭/৮ জনের সংঘবদ্ধ একটি দল আসে। এসময় কর্মচারীকে ফোন দিয়ে মালিক কে আসতে বলে। কথা মত কাজ না করায় তাদের মারপিট করতে থাকে। পরে ওই দুই ঘের কর্মচারীকে জোর পূর্বক বাড়িতে নিয়ে আসে। পরে দূর্বিত্তরা দুই ভাইকে গুলি করে আহত করে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূর্বিত্তরা। আহত অবস্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান, রাত ২টার দিকে বাড়িতে মুখবাধা অবস্থায় ৭/৮জন বাড়িতে হামলা করে। ওই সময় তারা অস্ত্র দিয়ে তাদের ওপর গুলি করতে থাকে এতে তিনি ডান পায়ে গুলি বিদ্ধ হন। একই সাথে তার ভাই জগদিস মন্ডলের দুই পায়ে সহ শরীরে ৫টি গুলি লাগে। পরে তাদের  চিৎকারে এলাকাবাসী ছুটে  আসলে পালিয়ে যায় দূবৃত্তরা।
পাটকেলঘাটা থানার অফিস্যার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য  সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। তবে গোলাগুলির বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর