শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে রাজশাহীর খাদ্যপণ্য আমদানীকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন মশরহাটী গ্রামে নাবিল গ্রুপের গুদামে এ অভিযান চালানো হয়। নওয়াপাড়া বাজারে অপর একটি চালের গুদাম সিলগালা করা হয়েছে। জানা যায়, অবৈধভাবে দীর্ঘদিন ধরে ৪ হাজার ৪৫৮ মেট্রিক টন ডাল ও ২ হাজার ৩৫৮ মেট্টিক টন গম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে মজুদকৃত সকল পন্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নওয়াপাড়া বাজারের খেয়াঘাট সংলগ্ন একটি গুদামে অবৈধভাবে চাল মজুদ আছে সন্দেহে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু মালিক পক্ষের কাউকে না পেয়ে খাদ্য বিভাগ ঐ চালের গুদামটি সিলগালা করে দেয়। এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানার এস আই আতিয়ার রহমান সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর