শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে ইতালি প্রবাসি আ: মতিন ফিরোজের জমিতে থাকা গাছ-পালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই আইয়ুব আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোর গ্রামে।
সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইতালি প্রবাসি আ: মতিন ফিরোজ গংদের সঙ্গে ভাগিশরীক মৃত আব্দুল জব্বারের পুত্র আইয়ুব আলী ও সবুজ গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত  ০৪/০২/২০২৪ তারিখ সকালে আইয়ুব আলী গংরা সংঘবদ্ধ হয়ে প্রবাসির জমির অংশ যাহার খতিয়ান নং ২৯৩, জেএল নং ১০৪, দাগ নং ৬৩৬, ৮৩৯, জমি ১৫ শতক এর উপর থাকা বিভিন্ন জাতের গাছপালা ও বাঁশঝাড় জোরপৃর্বক কর্তন করে সেখানে বসতবাড়ি নির্মানের লক্ষে ইট বালি মজুদ করে। এসময় প্রবাসির অপর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদশা নিষেধ করায় তাকে বিভিন্ন ভয়ভীতি-হুমকি প্রদান করে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ ব্যাপারে আইয়ুব আলী গংদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর