শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে মরহুম আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে খুলনা নিউজ প্রিন্ট মিলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান মরহুম আনোয়ার হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলে রবিবার (৪ ফেব্রুয়ারি) এক হাজারেরও বেশি দুস্থ, দরিদ্র ও গরিব গ্রামীণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। উপজেলার রাজগাতী ইউনিয়নের দরিল্লা বড় বাড়ী এলাকায় মরহুম আনোয়ার হোসেনের নিজ গ্রামের বাড়ীতে রাজধানীর ঢাকা থেকে আগত ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিন ব্যাপী ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ একদল চিকিৎসক উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন। মরহুম আনোয়ার হোসেনের পুত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এ এস এম তানিম আনোয়ারের নেতৃত্বে ফিজিক্যাল মেডিসিন, মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি, ইএনটি, অর্থোপেডিকস, গাইনোকোলজি, সার্জারি, ডার্মাটোলজি, চু ও শিশু রোগ বিভাগের চিকিৎসকরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন বলে জানিয়েছেন। উক্ত ক্যাম্পে মোট ১০টি ক থেকে চিকিৎসকরা এই সেবা প্রদান করা হয়। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, রাজধানীর ঢাকা থেকে আগত ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও মরহুম আনোয়ার হোসেনের পরিবারের প থেকে বিনামূল্যে ওষুধ পেয়ে গ্রামের সকল মানুষের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করছি। তারা ব্যস্ত সময়সূচীর মধ্যেও ঢাকা থেকে এসে গ্রামের সকল বয়সী মানুষদের সেবা প্রদান করায় উপজেলার বাসীর পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রয়াত আনোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিশেষ প্রতিবেদক মোঃ তানজিম আনোয়ার জানান, আমার পিতা ( প্রয়াত আনোয়ার হোসেন) এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ জন্মভূমি মানুষের কথা চিন্তা করে শীতার্ত গ্রামীণ মানুষ তথা বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্যে স্বস্তিদায়ক হয়েছে। বাদ আছর মরহুম আনোয়ার হোসেনের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা বেগম ও একমাত্র কন্যা তাশফিয়া কিসওয়ার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন। উল্লেখ্য, মোঃ আনোয়ার হোসেন ০৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে ৭৮ বছর বয়সে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে পাকশী পেপার মিলস, খুলনা হার্ডবোর্ড মিলস এবং কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয় বাংলাদেশ পুলিশের ডিআইজি এডমিন (সিআইডি) মাইনুল হাসান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান, সাইদুর রহমান সহ নান্দাইল ও ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর