নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাণীনগর প্রেস ক্লাবের নিজস্ব ভবনে প্রয়াত সাংবাদিক অরুন বোস সহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার(ভূমি), থানার (ওসি) এবং ওসি (তদন্ত) কে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রেস ক্লাবের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও ওসি (তদন্ত) মেহেদী মাসুদ সহ রাণীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ প্রমুখ।