বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলসহ দেশের দেশের বিভিন্ন হোমিও চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা আগত ধর্মপ্রাণ মুসলিমদের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছেন দেশের একদল হোমিও ডাক্তারবৃন্দ।শুক্রবার সকালে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন ডা.দিলীপ কুমার রায়,চেয়ারম্যান নির্বাহী পরিষদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।এ সময় উপস্থিত ছিলেন ডা.মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল,ঢাকা বিভাগীয় সদস্য ডা.কায়েম উদ্দীন,ডা.মোবাশ্বের আলী খাদেম, সভাপতি,বিশ্ব ইজতেমা চিকিৎসা ক্যাম্প পরিচালনা কমিটি,হোমিওপ্যাথিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,চিকিৎসক, শিক্ষক ও ছাত্রবৃন্দ।