শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে অসহায় হতদরিদ্র পরিবারের  মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮০ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় পরিকল্পনামন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস, পিএসসি অব:) এমপি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ’র সঞ্চালনায় জনপ্রতি হতদরিদ্র পরিবারের মাঝে ২ বান করে মোট ১৬০ বান ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়। মাননীয় পরিকল্পনামন্ত্রী বেলা ২টায় সরকারি সফরে নিজ উপজেলা নান্দাইলে আগমনে গার্ড অব অনার শেষে প্রশাসনিক দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় করেন এবং সভা শেষে ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে তিনি মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত কর্মীসমাবেশে যোগদান করেন। এসময় নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম রেণু, এডভোকেট আসাদুজ্জামান নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর