শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্য আটক

প্রিতম কুমার সেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। ০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নং-০১ তাং-০১/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর বাদী মোঃ তহিদুল ইসলাম (৫০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- মন্ডলাদাম (কামিনিপাড়া) থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও অভিযোগ করেন যে, গত ২৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাতে তাহার বসত বাড়ীর বারান্দা থেকে একটি হিরো লাল পুরাতন বাইসাইকেল চুরি হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে এসআই মোঃ আবু হানিফ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫), পিতা-মোঃ আব্দুল মান্নান (চামরিয়া), সাং-ঘনিবিষ্টপুর (চেয়ারম্যানপাড়া), থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও’কে ধৃত করিয়া তাহার স্বীকারোক্তি, দেখানো ও সনাক্তমতে বাদীর চুরি যাওয়া বাইসাইকেলটিসহ আরো অন্যান্য ০৭টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ চোরাই বাইসাইকেল গ্রহণকারী আসামী মোঃ আবুল কালাম ওরফে নাদিয়া (৪২), পিতা-আব্দুল বাছেদ, সাং-মধ্য ঝাড়গাঁও, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার এস আই মো: আকবর আলী,  এস আই আবু হানিফ মন্ডলসহ রুহিয়া থানার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকনবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর