পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহত ও রাখার লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার জনগন, প্রকৃতির উপর নির্ভরশীল সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্ত ও গরীব, দুস্থ অসহায় পরিবারের স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের স্কুল ব্যাগ, সোয়েটার, ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক সামগ্রী ও স্থানীয় শীতার্থ গরীব,অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে আলীকদম সেনা জোন।
১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ০৮:৩০ ঘটিকায় আলীকদম মুরং কল্যান ছাত্রাবাস চত্বরে বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার বিএ-৪৮৯৩ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
এসময় ৩১ বীর আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি, আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের তত্বাবধায়ক ইয়োংলক ম্রো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিতরণের তালিকায় আলীকদম মুরং কল্যাণ ছাত্রাবাসের ১৩০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, আনুষঙ্গিক শিক্ষা, ক্রীড়া সামগ্রী,শীতবস্ত্র হিসেবে সোয়েটার, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে এলাকার ৩৫০টি গরীব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার ক্ষুদ্র বক্তব্যে বলেন, এই পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে সেনাবাহিনী সর্বদাই আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
এবং দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় মানুষদের জন্য নগদ আর্থিক অনুদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।