শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

পাহাড়ি জনপথে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে “গজালিয়া দ্বিতল বিশিষ্ট বাজার শেড” 

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ

বান্দরবান পার্বত্য জেলার লামার গজালিয়া বাজার চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রকল্প পরিচালক (পিডি) “দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প,প্রথম সংশোধিত, এলজিইডি,সদর দপ্তর, ঢাকা, স্বপন কান্তি পাল। মঙ্গলবার (৩০ জানুয়ারি,২০২৪ ইং) বিকালে ঐতিহ্যবাহি গজালিয়া বাজার শেড ভবন নির্মাণ কাজ পরিদর্শনে এসময়  আরও উপস্থিত ছিলেন জেলার সহকারি প্রকৌশলী (মেকানিক) মোঃ মাহমুুদুল হাসান,সহকারি প্রকৌশলী (সিভিল) জয় সেন,লামা উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,ঠিকাদার মোঃ ফারুক,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, উপসহকারি প্রকৌশলী সেতু চাকমা,মোঃ সরোয়ার,জাকির হোসেন মোল্লা,বাজার কমিটির শহিদুল ইসলাম, ডাঃ গোপাল,মেচাথোয়াই মার্মাসহ অনেকেই।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় মার্কেট ভবন নির্মাণ প্রকল্প,এলজিইডির আওতায় লামার গজালিয়া ইউনিয়নের অনেক পুরনো হাট বাজার শেডটি ২০২২-২০২৩ অর্থ বছরের চার তলা ফাউন্ডেশনের দ্বিতল ভবন নির্মাণ কাজটি প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে মেসার্স রয়েল এসোসিয়েট ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণ করছে। চলমান কাজের প্রায় ৭০ ভাগ অগ্রগতি। এর ৬ হাজার বর্গফুট এর আয়তন।
সেক্ষেত্রে ভবনটি নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠী,শ্রেনীর মানুষ এর সুফল ভোগ করবে। নিচতলায় বিশেষ করে প্রান্তিক কৃষকদের কৃষিজাত পণ্য বিভিন্ন তরি তরকারি,মাছ, মাংস,ফল ফলাদিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাজারজাত ও কেনাকাটা করতে পারবে। পাশাপাশি যোগাযোগ সুবিধার ফলে ক্ষুদ্র ব্যবসায়িরা সহজেই ক্রয়কৃত মালামাল অন্য জায়গায় সরবরাহ করতে পারবে।
ভবনের উপরের তলায় স্থানীয় ব্যবসায়িরা বিভিন্ন কমপেসনারির দোকান বসাতে পারবে।সেখানে গজালিয়া বাজারে প্রায় বিভিন্ন ধরনের আড়াইশত দোকান রয়েছে। নতুন ভবনটি সম্পূর্ণ হলে পুরাতন ছোট বাজার শেড অনুপযোগী হয়ে পড়বে। সেখানে অন্য দোকান শেড করতে পারবে। আরও নতুন বাজার শেড ভবন এর সামনের দোকান গুলো সরিয়ে অন্যস্থানে সেটআপ করতে পারলে অনেক সুশৃঙ্খল ও সুন্দর হবে।
স্থানীয়দের মধ্যে শহিদুল ইসলাম, ডাঃ গোপাল,দেলোয়ার হোসেন,মেচাথোয়াই মার্মা,থোচিং মার্মানী উলিয়াম ত্রিপুরা জানান, আমাদের পুরনো এ বাজারটি নতুন বাজার সেট নির্মাণ হওয়ায় ফলে সকলের অনেক সুবিধা হবে। পাশাপাশি আগের মত হাট বাজারটির উৎসব হবে। প্রতিদিন বাজার বাইরে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ব্যাপক হাট উৎসব হবে আশা রাখি।
লামা উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান, ভবনের মাধ্যমে বাজার সম্প্রসারণ হলে স্থানীয় জনগণ শহরের সযোগ -সুবিধা, তারা গ্রামে পাবে।
সংশ্রিষ্ট প্রকল্প পরিচালক (পিডি ) স্বপন কান্তি পাল জানান, পাহাড়ি জনপথে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে “গজালিয়া বাজার শেড” ভবনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর