ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ মোসলেম উদ্দিন খানের স্মরণে বুধবার নান্দাইল প্রেসক্লাব আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে স্মৃতি চারণ সভায় আলোচনা করেন সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান, সমাজ সেবক জসিম উদ্দিন, আশরাফুল আলম ওরফে লিডার মোনায়েন খান, সাংবাদিক রমজান আলী, মাহাবুব আলম খান, এনইউ আহম্মেদ প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারী মোঃ সাজেদুল রহমান। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মোসলেম উদ্দিন খান মৃত্যু বরণ করেন।