শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল আটকের পর জ্বালিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র নেতৃত্বে তার অফিস স্টাফ এবং আটোয়ারী থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলার রাণীগঞ্জ বাজার সংলগ্ন টাংগন নদী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বসানো চায়না রিং জাল ফেলে পালিয়ে যায় মাছ শিকারীরা। মৎস্য অফিসের তথ্য মতে ফেলে যাওয়া প্রায় সাড়ে তিন শত মিটার ৯টি চায়না রিং জাল অভিযানকারী দল জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত চায়না রিং জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যশকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, চায়না রিং জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। রিং জাল যে নালায় বসানো হবে সে নালা দিয়ে পানির পোকাটিও ফেসে যেতে পারবে না। ছোট-বড় সব মাছই রিং জালে আটকা পড়বে। এ জাল ব্যবহারে দেশে মৎস্য সম্পদ ধ্বংস হওয়া স্বাভাবিক। সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আটোয়ারীতে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ চায়না রিং জাল ও চায়না কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর