শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

শার্শায় ইট বোঝাই ট্রাক্টর চাপায় নিহত ১

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ

যশোরের শার্শার পাঁচভুলোট গ্রামে ইট বোঝাই ট্রাক্টর চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সে পাঁচভুলোট গ্রামের আবুবকর সিদ্দিক এর ছেলে।
 
রবিবার মিজানুরের বাড়ির নিকটবর্তী রাস্তায় তার নিজের ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাপা পড়ে নিহত হয়। 
 
পাঁচ ভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে বালুন্ডার শফি ভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
 
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় কেউ বাদী না থাকায় স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হচ্ছে।
 
শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা  জানিয়ে বললেন, নিহত ব্যক্তির পক্ষে কোন বাদী না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে কোন মামলা হয়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর