শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাজপথে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি- ব্যারিস্টার নওশাদ জমির

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ

রাজপথে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। শনিবার ( ২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র জনসাধারণ রাজপথে থেকে সরকারের বন্দুক-বুলেটকে মোকাবেলা করে এই সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব-ইনশাআল্লাহ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু), সাবেক এমপি এ্যাডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম (কাজল)। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল্যাহেল বাকী, সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ। মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর