শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

আটোয়ারীতে প্রায় লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১০:১০ অপরাহ্ণ

দেশের জীববৈচিত্র রক্ষার লক্ষ্যে ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলেও সকল নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীর মৌখিক নির্দেশে প্রায় লাখ টাকা মূল্যের একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। বরেন্দ্র অফিসের সামনে তৎকালীন পানি উন্নয়ন বোর্ডের রোপিত মেহগনি গাছটি সরকারী ছুটির দিন শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে কেটে ফেলা হয়। সরেজমিন ঘটনাস্থলে উপস্থিত হলে আটোয়ারী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের অফিস সহকারী মোঃ সেহেল রানা সাংবাদিককে গাছ কাটার ছবি তুলতে বাঁধা দিয়ে বলেন, আমাদের জেলার উর্দ্ধতন কর্মকর্তা গাছটি কেটে ফেলতে বলেছেন। এখানে সরকারী ঘর নির্মাণ করা হবে।

‘সুস্থ্য, সুন্দর ও বাসযোগ্য ভারসাম্যপূর্ণ পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিরুপ প্রভাব মোকাবেলায় যেখানে সরকার গাছ নিধনে নানান উদ্যোগ নিচ্ছেন, সেখানে আটোয়ারী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ঘর নির্মাণের অজুহাতে ছুটির দিন ভোরে গাছ কেটে সাবাড় করছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে আমি সেখানে লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর