শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নাগরপুরে নিজ জমিতে ৮০০ মিটার সড়ক নির্মাণ করেছেন মসজিদ ইমাম আবুল কাশেম

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে নিজ জমিতে ও নিজস্ব  অর্থায়নে ৮০০ মিটার সড়ক নির্মাণ করেছেন মসজিদ ইমাম হাফেজ মো.আবুল কাশেম।
 দুটি গ্রামের (চকগদাধর-ধুনাইল) সংযোগ সড়ক না থাকায় তিনি এই উদ্যোগ নিয়েছেন। গুরুত্ব বিবেচনায় ধুনাইল স্কুল-মাদ্রাসা ও দপ্তিয়র ইউনিয়নে সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এই সড়ক। প্রতিদিন প্রায় হাজারো মানুষের যাতায়াতের এই সড়ক দীর্ঘ সময় যাবৎ অবহেলায় পড়েছিলো। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিজস্ব জমি থেকে মাটি কেটে গর্ত ভরাট করে সড়ক উঁচু করা ও নিজ জমির উপর দিয়ে সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ করেছেন হাফেজ আবুল কাশেম।
চকগদাধর দক্ষিণপাড়া মসজিদ ইমাম হাফেজ মো. আবুল কাশেম বলেন, দীর্ঘ সময় ধরে এখানে সড়ক না থাকায় এলাকাবাসীর যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। দুর্ভোগ বিবেচনায় এখানে আমি উদ্যোগ নিয়ে নিজ জমি ও অর্থায়নে সড়ক নির্মাণ করেছি। এর আগে আমি সরকারি বরাদ্দ (টি আর) পেয়েছি যেটার সম্পূর্ণ কাজ করেছি কিন্তু সড়ক নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। অপরদিকে, ধুনাইলে একটি সরকারি বরাদ্দ আসলেও কাজ না হওয়ায় সড়কটি অসম্পূর্ণ রয়েছে। আমরা আশাবাদী দ্রুত এখানে দৃষ্টিনন্দন সড়ক নির্মিত হবে।
উল্লেখ্য, ধুবড়িয়া ইউনিয়নের চকগদাধর দক্ষিণপাড়া এলাকাটি দপ্তিয়র-ভাদ্রা ইউনিয়নের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এই সড়ক ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় এবং এলাকাবাসী হাট-বাজারে যাতায়াত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর