শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সংবর্ধনা ছাত্র-ছাত্রীদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগায়- এমপি হাবিবুন নাহার

এম এ হান্নান, মোংলা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ

সংবর্ধনা ছাত্র-ছাত্রীদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ছাত্র/ছাত্রী হলে হবে না, ভালো ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, অনুশীলন যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের পাঠদান পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা সরকারী কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তাদের ভালো ফলাফল অর্জনে সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুপ্রেরণা ও উৎসাহ জোগায়।
তিনি আরও বলেন, আগে অনেক শিক্ষার্থী বই কেনার অভাবে ঝরে পড়তো। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এতে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষিত জাতি দরকার। প্রধানমন্ত্রী সকলের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
পরে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলেদেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।
এসময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: হাবিবুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো: আহসান হাবিব হাসানসহ কলেজের শিক্ষক –শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর