শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

মেলান্দহের চর রুহিলীতে পিতা-মাতাকে ভরণ পোষণ না দেওয়ায় ছেলের জেল

জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ

ছেলে হাবিব সেক (২৫) এর অত্যাচার-নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ায় নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেন বয়স্ক পিতা তোফাজ্জল হোসেন।
অভিযুক্ত ছেলে হাবিব শেক উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন ও মোছা. হাজেরা বেগম দম্পতির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বৃদ্ধা পিতা-মাতার সাথে উগ্র আচরণ করতো অভিযুক্ত ছেলে বখাটে প্রকৃতির। সে কাজে অমনোযোগী। সে  ঘরের জিনিসপত্রও ভেঙে ফেলতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে পুলিশ ছেলে হাবিব সেককে গ্রেপ্তার করে।
বয়স্ক পিতা তোফাজ্জল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে। আশা ছিল বড় হয়ে আমাদের দেখবাল করবে। মাঝে সে ভালোই ছিল। কিন্তু মাদক আসক্ত হয়ে পড়ায় টাকা পয়সা না পেলেই আমাদের সাথে নির্যাতন-অত্যাচার শুরু করতো। তাই কোন উপায় না পেয়ে গতকাল রাতে থানা পুলিশকে জানাই। ঘটনা শুনেই ব্যবস্থা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ বলেন, পিতা-মাতাকে ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে আজ বৃহঃবার সকালে অভিযুক্ত ছেলে হাবিব সেককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্ল্যাহ তাকে জেল হাজতে প্রেরণ করেন।
ওসি আরও বলেন, এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর