শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাজশাহীর দুর্গাপুরে পরিমাপে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
গতকাল ২৪ জানুয়ারি (বুধবার) দুর্গাপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।এতে নেতৃত্ব দেন দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র।
বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ”ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী দুর্গাপুর বাজারের মেসার্স রাকিব এন্টার প্রাইজকে  ৫ লিটার মেজার্সে জ্বালানি তেল ১০০ মি. লি. কম প্রদান করায় ৩ হাজার টাকা টাকা এবং ওজনে কম প্রদান করায় মেসার্স এরশাদ এন্টার প্রাইজকে ১০ হজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দূর্গাপুর বাজারের বিভিন্ন মাছের দোকান ও মুদিখানা দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেল পরিমাপ করে সঠিক পাওয়া যায়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আবুল কায়েম।
জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।যাতে করে কোনো অসাধু ব্যবসায়ী সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর