“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে লামায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন,জেলা পরিষদ ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুকর এর আয়োজনে বান্দরবান ৩০০নং আসনের মাননীয় সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। সহকারি প্রোগ্রামার সুব্রত দাশের উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামাল, চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ,লক্ষীপদ দাশ, সাধারণ সম্পাদক, বান্দরবান জেলা আওয়ামী লীগ, মোঃ জহিরুল ইসলাম, মেয়র, লামা পৌরসভা।
আরও ফাতেমা পারুল, সদস্য,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সদস্য, জেলা পরিষদ, মোঃ আনোয়ার হোসেন খাঁন, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল, মোঃ শামীম শেখ, অফিসার ইনচার্জ, লামা থানা, মোঃ জাহেদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান,মিলকী রাণী দাশ, ভাইস চেয়ারম্যান, বাথোয়াইচিং মার্মা, সভাপতি, লামা উপজেলা আওয়ামী লীগ,প্রদীপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক, লামা উপজেলা আওয়ামী লীগ প্রমূখ।
সেখানে লামা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা বর্ণিত মেলায় স্টল দিয়েছে এবং আগামীকাল পর্যন্ত থাকবে।