শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
 
বুধবার সকাল ১১ টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করা হয়।
 
বিজিবির সৈনিকের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবির সিও জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা। 
 
এসময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।
 
উল্লেখ্য: গত সোমবার (২২ জানুয়ারি) ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্ত থেকে সৈনিকের মরদেহটি টানতে টানতে ভারত সীমান্তে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে আজ বিজিবি সৈনিকের লাশ হস্তান্তর করে বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর