শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বিএসটিআইয়ের অভিযান : নওগাঁ ও নাটোর জেলার ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ

নওগাঁ ও নাটোর জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিড মিল ও বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রাজশাহী অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৩ জানুয়ারি (মঙ্গলবার) নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।
প্রথম অভিযানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে বাধ্যতামূলক পণ্য পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় খাদাইল এলাকার মেসার্স মা গোল্ড ফিডকে (পোল্ট্রি ফিড) ৫০ হাজার টাকা ও একই অপরাধে কোলাবাজার এলাকার মেসার্স রিভা বেকারিকে (ব্রেড ও বিস্কুট) ১৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির হোসেন।
অপর অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর বাজারের মেসার্স হাসিনা বেকারিকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া মেসার্স লোকনাথ দধি ভান্ডারকে লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আকতার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) রকিবুল হাসান রিপন।
এসময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মোঃ আমিনুল ইসলাম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর