জামালপুরের মেলান্দহে প্রকাশ্যে গাজা সেবন কালে হাতেনাতে গ্রেফতার করে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, ২৩-জানুয়ারি-২০২৪ বিকেল ২.৫০ মিনিটে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মেলান্দহ, জনাব এ কে এম লুৎফর রহমান মহোদয়ের নেতৃত্বে প্রতি জনকে ১৫-দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাচ শত টাকা অর্থ দন্ড অনাদায় আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় জামালপুর কর্তৃক মেলান্দহ থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মেলান্দহ সরকারি ফিসারি রোড সংলগ্ন শ্মশান ঘাটের দক্ষিণ পাশে ব্রিজের নিচে বসে গাঁজা সেবনরত অবস্থায়, কৃষ্ণ চন্দ্র ঘোষ(৩০) শ্রী:গণেষ চন্দ্র বিশ্বাষ(৫২) পরেশ চন্দ্র দাশ(৪৬) সুধাংশু বাবু(৩২) এরা প্রকাশ্ব গাজা সেবনরত অবস্থায় হাতেনাতে জামালপুর মাদকবিরোধী অভিযান পরিচালনায় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা বৃন্দরা হাতেনাতে গ্রেফতার করে। পরে তাদেরকে জেলার জেল হাজতে প্রেরণ করেন।