শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রংপুরে প্রাথমিকে পাঠদান বন্ধ ঘোষণা

মো:আবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ

মৃদু শৈত্যপ্রবাহ আর বিরূপ আবহাওয়ার কারণে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষা কার্যক্রম চালু ছিল।
পরে সাংবাদিক ও অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দিতে দেখা গেছে।
একই তথ্য বিভাগীয় শিক্ষা অফিস থেকেও জানানো হয়েছে। তীব্র শীত আর বিরূপ আবহাওয়ার কারণে সকল ধরনের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম।
তিনি বলেন, শীতের কারণে বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয় খোলা থাকবে।
তাপমাত্রা বাড়লে বিদ্যালয় আবার স্বাভাবিক নিয়মে চলবে। শিক্ষকদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে।
প্রথম দিনের বন্ধ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরবর্তীতে এমনটি হবে না।
এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীত কিছুটা বাড়তে পারে। রংপুর বিভাগের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
এদিকে আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষাণাগার রংপুরের কর্মকর্তা আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান সাংবাদিক দের জানান, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর