শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁও হরিপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ দুর্ঘটনার আশঙ্কা 

জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর যমুনা খালের উপর নির্মিত শুকানী ব্রীজটি দীর্ঘ ৭ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ২০ গ্রামের দুই লক্ষাধিক মানুষ বাধ্য হয়ে ওই ব্রিজের উপর দিয়ে জীবন ঝুঁকিনিয়ে যাতায়াত করছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
হরিপুর উপজেলা থেকে প্রায় ১২ কিঃমিঃ দূরে ঠাকিঠুকি চৌরাস্তা থেকে ১ কিঃমিঃ দূরত্বে যমুনার খালের উপর ব্রিজটির অবস্থান। গত ৩৬ বছর পূর্বে আরডিআরএস এটি নির্মাণ করে যা শুকানী ব্রীজ নামে পরিচিত। স্থানীয়রা জানায়, উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন ও ৩নং বকুয়া ইউনিয়নের মাঝে শুকানী গ্রামের মধ্যে যমুনার মরা খাল সরকারিভাবে খনন করা হয়। খাল খননের সময় ব্রিজের নিচের সলিংয়ের চাইতে বেশি গভীর করে খালের মাটি কাটার কারনে এই ৩৬ বছরের পুরাতন ব্রিজটি গত ৭বছর পূবে বণ্যার পানির স্রোতে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটির মধ্যের অংশ দেবে গিয়েছে এবং সরজমিনের সাথে সংযুক্ত হয়েছে। জীবন ঝুঁকি নিয়ে দিনে-রাতে বিভিন্ন যানবাহন নিয়ে কোন মত চলাচল করছে মানুষ। এমতাবস্থায় পুরো ব্রিজটি ধসে পড়লে ২০টি গ্রামের মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, হাটবাজার, জরুরী চিকিৎসা সেবার রোগীদের পড়তে হবে মহা বিপদে। কারণ এই রাস্তাটি ছাড়া উপজেলা সদরের সাথে যোগাযোগের আর কোন বিকল্প রাস্তা নাই। তাই এলাকাবাসি জরুরী ভিত্তিত্বে ওই স্থানে নতুন ব্রিজ নির্মানের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের নিকট জোর দাবি করেছেন।
উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, জরুরীভিত্তিতে এই জনবহুল এলাকার ব্রীজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরকে জানানো হয়েছে অর্থ বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রীজের কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর