গ্রামীন ব্যাংকের নিজ অর্থায়নে জামালপুরের মেলান্দহে সোমবার (২২জানুয়ারি) বেলা ২ ঘটিকায় গ্রামীণ ব্যাংক শ্যামপুর শাখার উদ্যোগে অসহায় সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের যোনাল ম্যানেজার মহোদয় মো: মজিবুর রহমান, এ ছাড়াও যোনাল অডিট অফিসার মো: নুরুল হুদা, মেলান্দহ এরিয়া ম্যানেজার মো: ছায়ফুল ইসলাম, শ্যামপুর মেলান্দহ শাখার ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন, সেকেন্ড অফিসার মো: শাহাদাৎ হোসেন, অফিসার মো: বাবুল মিয়া, শাহা আলম সরকার, কামরুল হাসান, মোছা: স্মৃতি খাতুন, সদস্য ফুলমতি ও অমিছা প্রমুখ উপস্হিত ছিলেন।