জামালপুরের সরিষাবাড়ি থানা পুলিশ একটি পিকআপ ভ্যান সহ দুই গরু সহ ২-জন গরু চোর আটক করেছে।-২১-জানুয়ারি -ভোর রাত অনুমান ০৪.০০ ঘটিকা সময় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রাত্রিকালীন বিশেষ অভিযান চালিয়ে ডিউটি করাকালীন সময়ে একটি পিক- আপ গাড়ির গতিবিধি সন্দেহ মনে হলে, উক্ত পিক-আপ গাড়ি ধাওয়া করিয়া সরিষাবাড়ী থানাধীন (বাঘআসড়া) দরিয়া-মেইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিক-আপ গাড়ি আটক করিয়া শফিকুল ইসলাম (২৫), পিতামৃত আমজাদ হোসেন, মাতা-জবেদা খাতুন, সাং-আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা, মোতালেব হোসেন (২৪) পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-কাঁচা রাজপুর, পোঃ আমতা, থানা-ধামরাই, জেলা-ঢাকা ধৃত করা হয়। উক্ত সময় ধৃত আসামীদের হেফাজত হইতে একটি সাদা রংয়ের বকনা গরু মল্য অনুমান ৮০,০০০/-টাকা, একটি লাল রংয়ের বকনা বাছুর গরু, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, একটি লাল রংয়ের হাতল যুক্ত লোহার কাটিং প্লাস একটি হাতলযুক্ত লোহার কাচি লম্বা ১ ফুট ৪ ইঞ্চি,একটি নীল-হলুদ রংয়ের মাহিন্দ্রা পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন. ১২-২৮৭১, জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত সময় মমিনুর রহমান (৪০), পিতা- মোঃ রাজমোহর শেখ, সাং- মেইয়া পূর্বপাড়া, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর জনান যে, গরু দুইটি তার বসত বাড়ীর গোয়াল ঘর হইতে চুরি হইয়াছে। পরবর্তীতে মমিনুর রহমান থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিলে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরেুদ্ধে পরস্পর যোগসাজসে রাতের বেলায় সঙ্গোপনে গোয়াল ঘরের তালা কাটিয়া চুরি করার অপরাধে সরিষাবাড়ী থানার মামলা নং-১১ তারিখ-২১-জানুয়ারী -২০২৪- ধারা- ৪৫৭/৩৮০/৩৪ রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাদের নিমিত্তে ০৫(পাঁচ) দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অজ্ঞতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।