শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় কয়েকজন বীর মুক্তিযোদ্ধার আহবানে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. আব্দুল লতিফ।
রোববার(২১ জানুয়ারী) সাতক্ষীরা জর্জ কোর্টে পিপির চেম্বারে সংবাদ সম্মেলনে পিপি আব্দুল লতিফ বলেন, ‘কিছুক্ষণ আগে আমি অবগত হলাম কয়েকজন শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আমাকে নিয়ে মানববন্ধন করেছেন। আমি ব্যথা পেয়েছি। মানববন্ধনে শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ভায়েরা আমার বিরুদ্ধে যে উক্তি উপস্থাপন করেছেন তা সত্য নয়। কারণ, ২০০২ সালে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়। দীর্ঘ ২০ বছর পরে আমি যখন সেই মামলাটি ট্রায়াল শুরু করি তখনও আমার বিরুদ্ধে এই রকম মানবন্ধন ও আজেবাজে কথা বলার চেষ্টা করেছিল একটি মহল। আলহামদুল্লিাহ, সেই মামলার সকল আসামী কনভিকটেড হয়েছে। এই মামলা শেষ করার পরে আমি যখন নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার স্বাক্ষী গ্রহণে প্রস্তুতি শুরু করেছি ঠিক সেই মুহূর্তে আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ভায়েরা কোন একটা গোষ্ঠির প্ররোচনায় আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
তিনি বলেন, আমি কোন মুক্তিযোদ্ধা ভায়ের বিরুদ্ধে কখনও অসম্মানমূলক কথা বলিনি। কেন বলবো? তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল।’
তিনি আরো বলেন, ‘মাহমুদপুর এলাকার ্একটা নাশকতা মামলার তদবিরে একজন বীর মুক্তিযোদ্ধা আমার কাছে এসেছিলেন। আমি শ্রদ্ধাভরে তাকে জানিয়েছিলাম এই নাশকতা ও অন্তর্ঘাতমূলক মামলার সাথে আমার কোন আপোষ নেই। আমার মনে হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে সম্মানীয় বীর মুক্তিযোদ্ধাদের ভ’ল বুঝিয়ে আমার বিরুদ্ধে এগ্রলো করা হচ্ছে।’
তিনি প্রশ্নছুড়ে দিয়ে বলেন, ‘আমি কখনই দূর্ণীতিগ্রস্থ না। যদি কেউ একটি ক্ষেত্রে প্রমাণ দিতে পাওে তবে আমি রিজাইন করবো। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি কখনও নাশকতা ও অন্তর্ঘাতমূলক আসামীদের ছাড় দেবোনা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমার সার্টিফিকেট আছে, আমি দীর্ঘদিন প্রাকটিস করছি। দীর্ঘ ২৭ বছর যাবত আমি আইনজীবী হিসেবে কর্মরত আছি। বার কাউন্সিল আমাকে সার্টিফিকেট দিয়েছে। যারা ওকালতি করে তাদের সার্টিফিকেট না থাকলে তারা ওকালতি করতে পারে। যে ভাই আমাকে ‘ভ’য়া আইনজীবী’ বলেছেন সেই ভাইয়ের কিছুটা অজ্ঞতা আছে। শুধুমাত্র আমি না যেকোন আইনজীবীর ব্যাপারে কথা বললে একটু সংযত হয়ে কথা বলা উচিৎ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি অহিদুল ইসলাম ও শাহনেওয়াজ এবং এড. আবু জাহিদ।
সর্বোপরী কোন অপশক্তি ও স্বাধীনতা বিরোধী শক্তির কাছে মাথানত করে আমি কখনও দূর্ণীতির সাথে আপোষ করবোনা।
উল্লেখ্য, রোববার(২১ জানুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফের বিরুদ্ধে মানববন্ধন করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর