শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ওসমানীনগরে আনসার ভিডিপির সদস্যদের ভাতা আত্মসাৎের চেষ্টা

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির সদস্যরা ১ হাজার ও ১২ শত টাকায় নির্বাচনী দায়িত্ব পালন দফারফা  করে দিয়েছে বিভিন্ন  ইউনিয়নের একাধিক  দল নেতারা। এই নিয়ে অফিস পাড়া সহ বিভিন্ন স্থান জুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা। অভিযোগ রয়েছে উপজেলার কয়েকজন ইউনিয়ন দলনেতা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য  শক্ত  সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ আনসার ভিডিপির সদস্য  দেরকে যাতায়াত ও নাস্তা খরছ বিহীন ১ হাজার ১২ শত টাকা ধরিয়ে দিয়ে নির্বাচনী ৬ দিনের পরিবর্তে ২ দিন ডিউটি শেষে দফা রফা করে দিয়েছে । জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪টি ভোট কেন্দ্রে প্রতি টিমে ১২জন করে মোট ৬৪৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। টিমে প্রতি কেন্দ্রে ৮জন পুরুষ ও ৪জন মহিলা ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উপজেলায় এখনো কোন ভাতা বন্টন না করলেও অনেকেই ভাতার টাকা পেয়েছেন, তবে সঠিক ভাতা পায়নি কেউ। ভাতা লুটপাট করার উদ্দেশ্যে একটি সিন্ডিকেট  তাদের নিজস্ব তহবিল থেকে অল্প কিছু টাকা  দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির সদস্যদের হাতে তুলে দিয়েছেন। দায়িত্ব পালন কারী কয়েকজন আনসার সদস্যদের অভিযোগ  পিসি ও এপিসি সদস্যদের ৬দিনে ৬হাজার ৩ শত টাকা ও শুকনা খাবার ৫শত টাকা ও যাতায়াত খরচ বাবত ২শ টাকা মিলিয়ে একজন পিসি ও এপিসির দায়িত্ব পালনে মোট ভাতা ৭ হাজার টাকা। সাধারণ সদস্যদের ৬দিনে ৬ হাজার টাকা ভাতা ও শুকনা খাবার ৫ শত ও যাতায়াত খরচ ২ শত টাকা মিলিয়ে ৬ হাজার ৭শ টাকা পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত আমরা পূর্ণ টাকা পাইনি। আমাদের  মধ্যে কেউ পেয়েছেন ১ হাজার, ১২শ টাকা কেউবা ১৫শ টাকা। নির্বাচনে আনসার ভিডিপির দায়িত্ব পালনকারী উপজেলার কলারাই গ্রামের মিনারা বেগম বলেন, আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা আঙ্গুর আলীর মাধ্যমে আমি সহ ৪ জন মহিলা সাদিপুর ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছি ৪ জনকে ভোটের দিন ২৫ টাকা হারে নাস্তার জন্য ১শ টাকা দেওয়া হয়েছে । ভোটের পরদিন জন প্রতি ১ হাজার টাকা হারে ৪ হাজার টাকা দেয়া হয়েছে।
একই গ্রামের আনসার সদস্য রফিকুন বেগম অভিযোগ করে বলেন, তিনি আনছার ভিডিপির মহিলা সদস্য রুবিনা বেগমের মাধ্যমে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রুবিনা বেগম তার হাতে ১ হাজার টাকা ধরিয়ে দেন। আর কোন টাকা পাওনা নাই বলে তাকে জানানো হয়েছে।  শফিকুর রহমান নামে আরেক ভূক্তভুগী জানান, রুবিনা বেগমের সাথে দায়িত্ব পালন করেছি। আমাকে ১ হাজার টাকা ধরিয়ে দেয়া হয়। এই বিষয়ে অভিযুক্ত রুবিনা বেগমের সাথে যোগাযোগ কালে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন গোয়ালাবাজার  ইউনিয়ন দলনেতা শশাংক পালের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ২০ জন আনসার  দিয়ে  ছিলাম নির্বাচনের পরে আমি ২০জন সদস্যদের হাতে ২০ হাজার টাকা দিয়েছি।আমার সাথে চুক্তি অনুযায়ী তারা নগদ টাকায় ডিউটি করেছে। তাদের আর কোন পাওনা নেই তবে আমি এখনো কোন টাকা পাইনি কত টাকা ভাতা পাবো তা আমিও জানিনা। অভিযোগের বিষয়ে ইউনিয়ন দলনেতা শশাংক পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি  ব্যস্ত আছি। এব্যাপারে বিষয়ে  উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করারা জন্য বলেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন এখন পর্যন্ত দায়িত্ব পালনকারী আনসার সদস্য কারো ভাতা বন্টন করা হয়নি। তারা দায়িত্ব পালনের ভাতার টাকা কি ভাবে পেলেন তা আমার জানা নেই। ভাতার টাকা আসার পর আমরা সঠিক নিয়মে বিতরণ করবো। জন প্রতি ভাতার টাকার পরিমান জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হইনি। টাকা আসার পর পরিমান জানা যাবে। এই বিষয়ে সিলেট জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি বলেন, দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের মধ্যে এখনো ভাতা বিতরণ করা হয়নি। আমরা অনলাইনের মাধ্যমে সবার ভাতা বিতরণ করবো। তবে কেউ যদি দায়িত্ব পালনের পর এ পর্যন্ত ভাতার টাকা পেয়ে থাকেন এই বিষয়ে আমি অবগত নই। ভাতার পরিমানের বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষনিক বলতে পারেন নি। তবে, একাধিক আনসার সদস্যরা জানিয়েছেন তাদের কাছ থেকে বিকাশ বা নগদ মাধ্যমে টাকা প্রেরণের কোন তথ্য নেয়া হয়নি।  তবে কর্মকর্তারা কার বিকাশে টাকা প্রেরন করবেন তা তারা বুঝতে পারছেন না। সারা দেশে একই নিয়মে ভাতা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন এক উপজেলা আনসার ভিডিপির অফিসার। তবে প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হবেনা কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর