শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সুন্দরগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ

সরকারের সকল পরিকল্পনা ও সেবা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহম্মদ আমরুল্লাহ, কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল, শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে সমাদৃত। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়বো ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর