শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এরশাদ মিয়া’র মাতার ইন্তেকাল, দাফন সম্পন্ন 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ

টাংগাইল জেলা নাগরপুর উপজেলায় অবস্থিত মামুদনগর উচ্চ বিদ্যালয় এ-র সিনিয়র সহকারি শিক্ষক মো.শওকত আলী ও নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া’র মাতা ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।এছাড়াও তিনি সিনিয়র সাংবাদিক ডা.এম.এ.মান্নান এ-র বড় খালাম্মা।
বুধবার(১৭ জানুয়ারী)রাত ৩.৪০ মিনিটে নাগরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দোয়াজানি কলেজপাড়া গ্রামের নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।তিনি স্বামী,ছয় ছেলে,তিন মেয়ে,নাতি,নাতনি,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার জানাযা নামায বুধবার বাদ জোহর দোয়াজানী কলেজপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন করে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ এ-র  অধ্যক্ষ মো.আনিসুর রহমান, দুয়াজানি কলেজ পাড়ার মাতব্বর অধ্যাপক এম.এ.সালাম,অধ্যাপক মোহাম্মদ আলী আকতার,নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফজলুর রহমান,কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান,মামুদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভার.)শেখ শহিদুল ইসলাম বিপ্লব হোসেন,নাগরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল,বিএমএসএস এ-র যুগ্ম সম্পাদক মো.আমজাদ হোসেন রতন,আওয়ামী লীগ নেতা মো.জাহিদুল ইসলাম জাহিদ,বিএনপি নেতা আহাম্মদ হোসেন রানা,সেচ্ছাসেবক লীগ নেতা মো.ফারুক হোসেন প্রমূখ।
এদিকে সিনিয়র সহকারি শিক্ষক শওকত আলী ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ মিয়ার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বর সাংবাদিক সোসাইটি,নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা আ.লীগ,নাগরপুর উপজেলা বিএনপি,নাগরপুর প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুর ইউনিট,নাগরপুর অনলাইন সাংবাদিক ফোরাম এ-র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সিনিয়র সহকারি শিক্ষক মো.শওকত আলী ও সাংবাদিক মোঃ এরশাদ মিয়া’র মাতা দীর্ঘদিন যাবত ডায়বেটিসসহ নানান জঠিল রোগে ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর