শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংসদ নাহিদ নিগারের শ্রদ্ধা

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার নাহিদ নিগার সাগর।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান নিগার। এ সময় কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন এ সাংসদ।
সঙ্গে ছিলেন নিগারের মা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্পপতি মিসেস আফরুজা বারী, তার স্বামী ড.তারেকুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নিগার বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর অকুতোভয় নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাস সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে।’
তিনি আরও বলেন, ‘গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমি অবহেলিত সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর