শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে বিদেশী মদ পাচার, আটক ৪

বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
 
সোমবার বিকালে ঝিকরগাছা থানাধীন পারবাজার এলাকা লোকাল বাস থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটক আসামীরা হলেন, ঝিকরগাছার হাড়িয়া দেয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. স্বপন হোসেন সুজন (৩২) ও সজীব হোসেন (২৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে সাব্বির হোসেন সৈকত (২০), কাশিপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মো. রাহাত হোসেন রকি (১৯)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বখতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম ঝিকরগাছা থানাধীন পারবাজার থানা মোড়স্থ যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোর গামী লোকাল বাসে তল্লাশী চালিয়ে ৪জনের কাছ থেকে ২৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
 
এবিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, যাত্রীর ছদ্মবেশে বিদেশী মদ পাচারের সময় লোকাল বাস থেকে ৪জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর