শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে ভালবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি আজিজুল ইসলাম

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে যশোর -৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম অভয়নগরবাসীর ভালবাসায় সিক্ত হলেন। ১৫ জানুয়ারি সোমবার দুপুর ১২ টার সময় নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে হঠাৎ হাজির হয়ে গাড়ি থেকে নামলে স্থানীয় জনসাধারণ ছুটে যান তার কাছে। এসময় অভয়নগরের সাধারণ মানুষ তাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ধনী গরীব সবাই তাকে একনজর দেখতে ভিড় জমান। এসময় তিনি জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লার সাথে তার অফিসে সংক্ষিপ্ত সময় সৌজন্যে স্বাক্ষাৎ করেন। তিনি সকলের সাথে কুশল বিনিময় করে খোঁজ খবর নেন। এসময় তিনি তার এক বক্তব‍্যে বলেন, আমি দীর্ঘদিন অভয়নগরে থেকেছি, অভয়নগরের মানুষকে ভুলতে পারিনা, তাই আমি নির্বাচিত হওয়ার পরেই অভয়নগরের মানুষের কাছে ছুটে এসেছি। আমি কেশবপুর অঞ্চলকে স্মার্ট এলাকা রুপে গড়ে তুলতে চাই, পাশাপাশি অভয়নগর উপজেলার মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।  আমি সর্ব কনিষ্ঠ এমপি হিসেবে কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মার্ট কেশবপুর উপহার দিতে চাই। এবিষয়ে কেশবপুরসহ অভয়নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করছি। এসময় জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, সাংবাদিক কামাল হোসেন, ইউপি সদস্য রাজিব হোসেন, রুহুল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন,  জিল্লু ফারাজী, ইবাদুল ইসলাম, কনক দাসসহ অসংখ্য স্থানীয় সাধারণ জনগণ নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামের সাথে কুশল বিনিময় এবং আনন্দ উল্লাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর