বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সাপাহারে শত্রুতার জেরে ৩ টি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ

নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন আলিনগর গ্রামের মৃত করমতুল্লার ছেলে সাহাজুল ইসলামের লিজ নেয়া মাছ চাষের তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোরের দিকে, এ বিষয়ে শাহাজুল বাদী হয়ে সাপাহার থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে খোট্টাপাড়া গ্রামের নজরুল ইসলামের নিকট হইতে ৪ টি কুকুর ৩ বছরের জন্য লিজ গ্রহণ করেন সাহাজুল ইসলাম। এদিকে তৃতীয় বছরের টাকা দিতে দেরি হওয়ায় শত্রুতার বশবর্তী হয়ে নজরুল ইসলাম ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান দ্বাদশ জাতীয় নির্বাচন ভোটের দিন রবিবার তিনটি পুকুরে অসংখ্য মাছ পানির উপরে ভেসে থাকতে দেখে সাহাজুলকে খবর দেন। খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে নিশ্চিত হন পুকুরে বিষ দেয়া হয়েছে এ বিষয়ে ঐদিন সন্ধ্যায় সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাহাজুল ইসলাম।
এ বিষয় থানায় যোগাযোগ করা হলো ডিউটি অফিসার ও অভিযোগের তদন্তকারী উপ পরিদর্শক (এসআই )রজব আলী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর