বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে প্রয়াত আসলাম হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক-সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক নওয়াপাড়া ও নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবের অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক নওয়াপাড়ার বর্তমান প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, সমাজসেবক রাশেদুল হক রাসু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এস এম ফারুক হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, মোঃ আবিদ হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বার্তা সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, মফস্বল সম্পাদক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর রিজাউল ইসলাম ফারাজী, বিপুল শেখ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, ব্যবসায়ী নুরুজ্জামান রিপন, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহীন হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস , সদস্য খায়রুল বাশার, গাজী রেজাউল করিম, ইমন হাসান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, মোঃ শফিকুল ইসলাম পিকুল, ডিআর আনিস, মোঃ কামাল হোসেন, আবুল হোসেন, আশরাফুল আলম লিপু, রাজয় রাব্বি, জাহিদ হোসেন লিটন, শেখ জাবেদ আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মোহাম্মদ তৈয়্যেব। এদিন সকাল সাড়ে ১১ টায় দৈনিক নওয়াপাড়া পরিবার ও নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুম আসলাম হোসেনের কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর