বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১০জানুয়ারি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ আয়োজনে ১০ জানুয়ারি বুধবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা , জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আগামী দিনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা বজায় রাখার অঙ্গিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর