বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নাগরপুরের কৃতী সন্তান বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডাঃ আব্দুল গফুরের ১০ম মৃত্যুবার্ষিকী

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুরের ১০তম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৪ সালের ৯ই জানুয়ারি ভোর ৫টায় সকল’কে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নশ্বর এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে পাড়ি জমান ডাঃ প্রফেসর আবদুল গফুর।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রফেসর আব্দুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি জীবদ্দশায় তিনি শাহতলী বাজারে হোমিও চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন।
উনার জন্মভূমি টাংগাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুরিয়া গ্রামে। টাংগাইল জেলার বাসিন্দা হয়েও উনি উনার জীবনপ্রবাহের শেষ প্রায় ৩০টি বছর কাটিয়ে দিয়েছেন শাহতলীর মাটি ও মানুষের সাথে। এবং হৃদয়ের সেই আন্তরিক টানেই হয়তবা মৃত্যুর পরবর্তী অনন্তকালের জন্য চাঁদপুরের শাহতলীতেই তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
প্রফেসর ডাঃ আবদুল গফুর এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকবার্তায় শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর পক্ষ থেকে মাদরাসার সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রফেসর আবদুল গফুর এর রেখে যাওয়া পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং উনার সর্বোত্তম জান্নাত কামনা’সহ পরিবারবর্গের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
মৃত্যুবার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উনার ছাত্র, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর