বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার আহমেদের পিতা আব্দুস সাত্তার মোল্যা (৯৩) ইন্তেকাল করেছেন। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে তার নিজ বাড়ি উপজেলার শংকরপাশা গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি  স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওয়াপাড়ার প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে শোক ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। সোমবার বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অন্যদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নবনির্বাচিত যশোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবিসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর