দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এবছর আগাম জাতের আলু চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি আলু চাষীরা।
বর্তমানে আলু চাষীদের চাষযোগ্য আলুর মধ্যে গ্রানোলা, ক্যারেজ, আটলান্টিকা ও এ্যালুয়েট জাতের আলু ব্যাপক আকারে চাষ হয়েছে। তবে এবার জাতভেদে এসব আলুর হেক্টর প্রতি ফলন হচ্ছে ১৫- ১৮.৫ মে. টন ।
বর্তমানে কৃষকেরা আলুর ক্ষেতেই পাইকারি বিক্রি করছেন ৪২-৪৬ টাকা কেজি দরে। গত বছরের তুলনায় এবার আগাম জাতের আলুর ফলন ও বাজার মূল্য বেশি হওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর বীরগঞ্জের ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ বিভিন্ন এলাকায় মোট ৯৫৬২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর আবাদ হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আলু চাষী সম্রাট আকবর এবছর আগাম ৩ বিঘা আগাম আলু চাষ করেছে প্রতি বিঘা আলু চাষে সর্বমোট হয়েছে খরচ ৩৮ হাজার টাকা এবং প্রতি কেজি আলু ৪৯ টাকা দরে বিক্রি করে প্রতি বিঘায় ১ লক্ষ ৫ হাজার টাকার মতো আলু বিক্রি করেছেন।