বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

ভূঞাপুরে প্রথমবারের মত শুরু হলো ছাত্র, যুবক ও পেশাজীবীদের জন্য নৈশ মাদরাসা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ

মুফাক্কিরে ইসলাম সায়্যিদ আবুল হাসান আলী নদভী র. এর খলিফা ও মাদরাসা দারুর রাশাদ এর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সালমান দা. বা. এর তত্ত্বাবধারে ভূঞাপুরে প্রথমবারের মত শুরু হলো নৈশ মাদরাসা। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যেসকল ছাত্র, যুবক ও পেশাজীবীরা সারাদিনের কর্ম ব্যস্ততায় পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারেন না, তাদেরকে কুরআন তিলাওয়াত ও অর্থসহ শেখানো।
০২ জানুয়ারি (মঙ্গলবার) রাত আটটায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌরসভা সংলগ্ন দারুল মাদরাসা দারুল ভূঞাপুর এর কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে যাত্রা শুরু করে।
আলোচনা সভায় ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা নাজমুদ্দিন সাহেব।
আলোচনা সভা মাদরাসা দারুল উলুম ভূঞাপুর এর পরিচালক মুফতি রেজওয়ানুল হক রাহমানীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি যোবায়ের মাজাহারী, বিশিষ্ট দাঈ ও প্রশিক্ষক মুফতি মুজিবুর রহমান কাসেমী, ছাব্বিশা দারুস সুন্নাহ নিজামিয়া মাদরাসার মুহতামিম মুফতি আল-আমিন কাসেমী, আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, দেওয়ানবাড়ী বাইতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম আন্দিপুরী, জামিয়া আরফান আলী মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আসাদুজ্জামান শামীম, বাসস্ট্যান্ড জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি নাজিম সিদ্দিকী প্রমূখ।
আলোচনা সভায় মাদরাসার শিক্ষক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশার কর্মজীবীরাসহ সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-কারীম মাদরাসার পরিচালক হাফেজ মনোয়ার হোসেন।
বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা নাজমুদ্দিন সাহেব জানান, বর্তমানে আমাদের তরুণ যুবক বা কর্মজীবী ভাইয়েরা সময়ের ব্যস্ততায় আমাদের মুসলমানদের আসমানী কিতাব পবিত্র কোরআন তেলাওয়াত ও অর্থসহ পড়তে পারেন না। এই বিষয়টি মাথায় রেখে আমরা টাঙ্গাইলে প্রথমবারের মত ভূঞাপুরে এই নৈশ্য মাদরাসা চালু করছি। ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ যুবক তরুণরা গ্রহণ করবে ও দ্বীনের আলো ছড়িয়ে পড়বে সবার মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর