বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাথমিক শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ “ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়”র শতবর্ষ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে রবিবার(৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মাহাবুব আলম প্রধান আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের গৌরবের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আজমিরা আক্তার প্রধান,প্রধান শিক্ষক হুসনেয়ারা হাবিবা, সুধিজনদের মধ্যে মকবুল হোসেন প্রমুখ। বিদ্যালয়টির শত বর্ষ পূর্তি উপলক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এক বিশাল আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজক কমিটি। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে যে সমস্ত শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা সহ বিদ্যালয়ের সফলতা কমানা করে দোয়া পরিচালনা করেন বোর্ড অফিস জামে মসজিদের খতিব মাওঃ মোঃ বজলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর