বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ হোসেন বাবু (১৮) নামে এক জনের  মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জিহাদ হোসেন বাবু ওই গ্রামের ছামিউল হকের ছেলে।জানা যায়, গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল জিহাদ হোসেন বাবু। চলতি বছর আবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার মৃত্যু হয়।

তার  মা  জানান, জিহাদ বিদ্যুতের কাজ জানতো। মাঝে মাঝে সে নিজ বাড়ির বিদ্যুতের কাজ করতো। শুক্রবার কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, জিহাদ হোসেন বাবুর মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর