বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

লামায় নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা

মোঃ নাজমুল হুদা,লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ

শান্তি,শৃংখলা, উন্নয়ন ও সম্প্রীতির দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে লামা পৌর এলাকার নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৭ম বারের মতো সংসদ পদে প্রার্থী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ. লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান জেলা আ.লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান।
আরও জনসভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ পাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল,প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, মমতাজ উদ্দীন,রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা,
দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদদীন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোং,লামা পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক, সম্পাদক বাসু পালিতসহ জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন নেতা-কর্মীরা।
বর্ণিত স্থানে  বিকেল থেকে পাড়া মহল্লা, ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম হতে ব্যানার,পোষ্টার ও প্রতীকী নৌকা নিয়ে খন্ড খন্ড মিছিলসহ সন্ধ্যায় লামা পৌঁর বাস টার্মিনাল জনসমুদ্রে তিল ধারনের জায়গা ছিল না।
 এছাড়াও পৃথক দুটি  জনসভায় রুপপসী পাড়া ও লামা সদর ইউনিয়নেও হাজার হাজার নেতা কর্মী ও ভোটারগন অংশ গ্রহণ করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি, ২৪ ইং অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর