বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

রামগড়ে ৩টি করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৩টি করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ২টি ও রামগড় পৌরসভার রামগড় বাজারে ১টি করাত কলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রকুনোজ্জামান সহ বনবিভাগ ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি দল।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, লাইসেন্স বিধিমালার ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক লাইসেন্সের শর্তভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতে করাত কল মালিকগণকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

প্রসঙ্গত,  রামগড় উপজেলায় ২৩টি করাত কল রয়েছে যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত মানছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর