খাগড়াছড়ির রামগড়ে টাস্কফোর্সের অভিযানে প্রায় পৌনে ৫ লক্ষ টাকার ভারতীয় মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে রামগড় ৪৩ বিজিবি এর অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব প্রিয় দাস এর যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বল্টুরামস্থ মন্দির ঘাট হতে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ এবং ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সেডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে টাস্কফোর্স জানায়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মমতা আফরিন বলেন, উপজেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। তিনি ভবিষ্যতে রামগড়কে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।